বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

নাওজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব | প্রধান খবর

নাওজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব | প্রধান খবর
এম. এইচ. খান মাকসুদ, ঢাকা: প্রাথমিকে শিক্ষা বুনিয়াদ শক্তিশালী না হলে, কোন ভাবেই শিক্ষা ব্যবস্থা সুদৃঢ় হবে না। প্রাথমিক শিক্ষাই শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন, সমাজসেবক, শিল্পোদ্যোক্তা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মুহিত।

৬ মার্চ, বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) ১৩ নং ওয়ার্ডে অবস্থিত নাওজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাধীনতার মাসে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজিত

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাজনীতিক ও সমাজসেবক হাজী আব্দুল বারেক সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুবিন্যস্ত ও পরিশ্রুত প্রাথমিক শিক্ষা ব্যবস্থাই প্রকৃত জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সমাজসেবক আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জিসিসি ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খোরশেদ আলম সরকার, গাজীপুর সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মনিরা বেগম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন সেজি, দাতা সদস্য হাজী মকবুল হোসেন, রাজনীতিক ও ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম সেলিম, মোঃ আরিফুল ইসলাম মন্ডল, মোঃ শরিফুল ইসলাম ছাড়াও এলাকার নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উৎসবের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা কবিতা, কৌতুক, একক ও দলীয় অভিনয়, সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করে। পরে বিজয়ী ও মেধাবীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর